More

    ভোলায় সাইক্লোন শেল্টারের সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে ৩ শ্রমিক নিহত

    অবশ্যই পরুন

    ভোলার তজুমদ্দিনে একটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে বিষাক্ত গ্যাসে দুই নির্মাণ শ্রমিকসহ ৩জন নিহত হয়েছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মিরা নিহতদের লাশ উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে আসেন।
    পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সুত্রে জানা যায়, বরিবার সকালে উপজেলার চাচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৮৪নং দক্ষিণ পশ্চিম সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের মেসার্স রাশেদুজ্জামান পিটার ঠিকাদারী প্রতিষ্ঠানের নির্মাণাধীন সেফটি ট্যাংকির ভিতরের সেন্টারিংয়ের মালামাল খুলতে নামে নির্মাণ শ্রমিক রাকিব (২২) ও শামিম (২২)। এ সময় ট্যাংকির ভিতরের বিষাক্ত গ্যাসে মৃত্যুর যন্ত্রণায় দুই শ্রমিকের ডাক-চিৎকার শুনে পাশ্ববর্তী আলাউদ্দিন তাদেরকে উদ্ধার করতে গিয়ে তিনিও ট্যাংকির মধ্যে পড়ে যায়। পরে স্থানীয়রা তজুমদ্দিন ফায়ার কর্মিদের খবর দিয়ে তারা দ্রুত ট্যাংকির ভিতর থেকে রাকিব, শামিম ও আলাউদ্দিনের লাশ উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে পৌছেন দেন।

    জানতে চাইলে তজুমদ্দিন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আলী আশ্রাফ বলেন, নির্মাণাধীন ট্যাংকিটি দীর্ঘদিন মুখ বন্ধ থাকায় ভিতরে বিষাক্ত গ্যাসের কারণে তাদের ৩জনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতালে পৌছে দেয়া হয়েছে।
    তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক বলেন, সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা লাশ তিনটি উদ্ধার করে হাসপাতালে রেখেছেন। আইনগত ব্যবস্থাটি প্রকৃয়াধীন রয়েছে। স্থানীয়রা জানান, প্রায় ২মাস পূর্বে ঢালাইরা কাজ শেষ করে ট্যাংকির মুখ বন্ধ করে রাখায় ভিতরে বিষাক্ত গ্যাস তৈরী হয়ায় এধরনের দূর্ঘটনা ঘটেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Élményekkel_teli_út_a_csirkecsárdákban_és_https_the-chicken-road-hungary_c

    Élményekkel teli út a csirkecsárdákban és https://the-chicken-road-hungary.com egyedi ízekkel MagyarországonA Csirke Út története és céljaA csirke szerepe a magyar...