More

    বোরহানউদ্দিনে সাবেক মেয়র মিলন মিয়ার পিতার মৃত্যু

    অবশ্যই পরুন

    ভোলার বোরহানউদ্দিন পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সাইদুর রহমান মিলন মিয়ার পিতা বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)।
    দীর্ঘদিন অসুস্থ্য থাকার পরে সোমবার বিকাল ৩টা ৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

    সাইদুর রহমান মিলন মিয়ার ছোট ছেলে মোস্তাফিজুর রহমান শাওন জানায়, মরহুমের প্রথম নামাজের জানাযা মঙ্গলবার সকাল ১০ টায় বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে ও দ্বিতীয় জানাযা ১১ টায় বোরহানউদ্দিনের মিলনবাজারে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
    এদিকে সাবেক মেয়র সাইদুর রহমান মিলন মিয়ার পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব আলী আজম মুকুল, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্জ্ব হাফিজ ইব্রাহিম, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দার, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক মাফরুজা সুলতানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান করির, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সভাপতি মজিবর রহমান নাহিদ, উপজেলা ও পৌর ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিকদলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spelen zonder gedoe: een frisse blik op casino zonder cruks

    Ontspannen Spelen bij een Casino Zonder Cruks: Wat Je Moet Weten Wat betekent spelen in een casino zonder cruks? De term...