More

    বরিশালে উপজেলার ভূমি অফিস পরিদর্শনে বরিশালের ডিএলআরসি

    অবশ্যই পরুন

    সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) তরফদার মোঃ আক্তার জামীল ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার তিন ভূমি অফিস পরিদর্শন করেছেন। বৃহষ্পতিবার তিনি ভূমি অফিসসমূহ পরিদর্শন করেন। বেলা সাড়ে ১১ টায় প্রথমে তিনি বোরহানউদ্দিন উপজেলা ভূমি অফিস পরিদর্শনে যান এবং ভূমি অফিসের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

    এসময় তিনি ই-নামজারি নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা দেন। এছাড়া মঞ্জুরকৃত নামজারির ডিসিআর ধরে না রাখা এবং যথাসময়ে তা আর্কাইভ করার পরামর্শ দেন। এছাড়া হাট-বাজারের পেরীফেরি নির্ধারণ, চান্দিনা ভিটি ও অর্পিত সম্পতির লীজ আইনানুগভাবে নবায়ন, মিস কেইসসমূহ দ্রুত নিষ্পত্তিকরণ, দেওয়ানী মামলার এসএফ ও অডিট আপত্তির জবাব যথাসময়ে প্রেরণ, সিকস্তি ও পয়স্তি জমির এডি লাইন নির্ধারণ প্রভৃতি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

    এরপর তিনি একে একে সাচড়া ইউনিয়ন ভূমি অফিস এবং দেউলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন এখানে তিনি খাস জমিসহ সরকারি সকল সম্পত্তি সঠিকভাবে সংরক্ষণ এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় এর নিমিত্ত ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়ারের চলমান পাইলটিং কার্যক্রম বাস্তবায়নের জন্য দ্রুত ডাটা সংগ্রহ ও এন্ট্রি প্রদানের নির্দেশনা দেন।

    এছাড়া ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। এসময় তার সাথে বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) শোয়াইব আহমাদ এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    However they offer punctual-paced actions, fascinating layouts, and plenty of incentive possess

    Wilds, scatters, totally free spins, and you can increases are just some of the even more successful options you'll...