More

    ভোলায় অপারেশন থিয়েটারে ডেলিভারির সময় নবজাতকের মাথা ছিঁড়ে পালালেন নার্স!

    অবশ্যই পরুন

    ভোলায় চিকিৎসকের অনুপস্থিতিতে ডেলিভারির সময় গলা থেকে শিশুর মাথা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে নার্সের বিরুদ্ধে। শনিবার (২৭ মার্চ) রাতে ভোলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

    নবজাতকের গলা ছিঁড়ে ফেলার পর প্রসূতির মায়ের অবস্থার অবনতি দেখে অপারেশন থিয়েটারে রোগী রেখে নার্সরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় মৃত্যু হয় নবজাতকের। পরে এর প্রতিবাদ করলে রোগীকে মারধর করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা।

    ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরকলি গ্রামের প্রসূতির স্বামী মো. জুয়েল জানান, ‘শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় আমার স্ত্রী রহিমা বেগমের প্রসব ব্যথা শুরু হয়। অবস্থা খারাপ দেখে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের নার্সরা প্রথমে রোগী দেখে নরমাল ডেলিভারিতে সন্তান হবে বলে জানান। অপারেশন থিয়েটারে নিয়ে ডেলিভারি করানোর সময় শিশুটির গলাসহ মাথা ছিঁড়ে ফেলে নার্স দেবি।’

    তিনি আরও বলেন, ‘রোগীর অবস্থা আশঙ্কজনক দেখে সিজার করা লাগবে বলে দ্রুত অপারেশন থিয়েটার থেকে নার্সরা পালিয়ে যান। পরে অন্য নার্সরা এসে রোগীকে বেডে নিয়ে যান।’

    ভোলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল্লাহ বলেন, ‘রাতে পেটে মৃত বাচ্চা নিয়ে হাসপাতালে একজন রোগী ভর্তি হয়। এসময় তার প্রসব ব্যথা ছিল। হাসপাতালের নার্সরা তার নরমাল ডেলিভারি করে। ডেলিভারি শেষ করার আগে রোগীর জটিলতা দেখা দেয়। রোববার সকালে (২৮ মার্চ) কনসালটেন্ট এসে রোগীর চিকিৎসা দেন।’

    তিনি আরও বলেন, ‘এ ঘটনায় তিন দিন সদস্য বিশিষ্ট একটি তদন্তকমিটি গঠন করা হয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Canadian Bitcoin Casinos Without the Usual Hassle

    Exploring Bitcoin Casino Canada: A Smart Approach to Crypto Gaming Understanding the Rise of Bitcoin Casinos in Canada Canada’s gambling landscape...