More

    ভোলায় নতুন করে ১৪ জনের করোনা শনাক্ত

    অবশ্যই পরুন

    ভোলায় গত ২৪ ঘণ্টায় নতুন আরো ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১৪ জনের মধ্যে ভোলা সদর উপজেলায় ৮ জন, দৌলতখানে ১ জন, বোরহানউদ্দিনে ৪ জন ও ১ জন লালমোহন উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ১০ জনের।

    মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ১ হাজার ৮৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৯৯৯ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত ৬৬৯ জনের মধ্যে সুস্থ ৬১১ জন। দৌলতখানে আক্রান্ত ৫৯ জনের মধ্যে সুস্থ ৫৬ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ১২০ জনের মধ্যে সুস্থ ১১৩ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৯ জনের মধ্যে সুস্থ ৪৮ জন, লালমোহনে আক্রান্ত ৮৭ জনের মধ্যে সুস্থ ৭৩ জন, চরফ্যাশনে আক্রান্ত ৭০ জনের মধ্যে সুস্থ ৬৬ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩২ জনের মধ্যে সুস্থ ৩২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন।

    এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ১০ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে।’

    সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১০ হাজার ৩১৩ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Canadian Bitcoin Casinos Without the Usual Hassle

    Exploring Bitcoin Casino Canada: A Smart Approach to Crypto Gaming Understanding the Rise of Bitcoin Casinos in Canada Canada’s gambling landscape...