More

    উজিরপুরে ভোটারদের হুমকির প্রতিবাদে মেম্বার প্রার্থীর সংবাদ সম্মেলন

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে ভোটারদের হুমকির প্রতিবাদে ইউপি সদস্য প্রার্থী মোঃ তানভীর আহম্মেদ ফারুক হাওলাদার সংবাদ সম্মেলন করেছেন।

    বৃহস্পতিবার দুপুর ১২টায় শোলক ইউনিয়নের গজেন্দ্র, বারবাড়ি, দক্ষিণ ধামুরা ১নং ওয়ার্ডের বার বার নির্বাচিত সফল ইউপি সদস্য ও বর্তমান তালা প্রতীকের প্রার্থী মোঃ তানভীর আহম্মেদ ফারুক হাওলাদার তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম ফকির, রফিকুল ইসলাম হৃদয়, খোকন সরদার, নজরুল বেপারী, লাভলু মৃধা, সবিতা রানী রায়, রেখা রানী রায়, অর্চনা রানী হালদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংবাদ সম্মেলনে ইউপি সদস্যপ্রার্থী ফারুক হাওলাদার লিখিত বক্তব্য পাঠ করে বলেন, তার প্রতিদ্বন্ধী মোরগ প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির টুলুর সমর্থকরা প্রতিদিন ভোটকেন্দ্রের আশেপাশে গভীর রাত পর্যন্ত দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলে মহড়া দেয় এবং আমার সমর্থক সংখ্যালঘু ভোটারসহ একাধিক ভোটারদের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এ কারণে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যে কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে।

    এ ছাড়াও আমাকেও নির্বাচনের আগে নারী নির্যাতনসহ বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দেয় প্রতিদ্বন্ধী প্রার্থী হুমায়ুন কবির টুলু ও তার সমর্থকরা। তিনি আরো বলেন, দক্ষিণ ধামুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ২০১১ সনের নির্বাচনে গুলিবর্ষণ হয়েছিল, তাতে সেকান্দার বেপারীর মৃত্যু হয় ও কাওছার হাওলাদার পঙ্গু হয়ে যায়। বাকী ২০ জনের মত আহত হয়েছিল। তাই কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পর্যাপ্ত প্রশাসনের উপস্থিতি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। ওই কেন্দ্রে নারী-পুরুষসহ ২১১৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে ৪০০ হিন্দু ভোটার রয়েছে। হিন্দু ভোটার বেশি হওয়ায় তাদের উপরেই প্রতিদ্বন্ধী প্রার্থী ক্ষমতার দাপটে অন্যায়ভাবে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে নির্বাচন বানচাল করার পায়তারা চালাচ্ছে। এতে করে হিন্দু ভোটাররা ভোট প্রদান করতে কেন্দ্রে আসতে ভয় পাচ্ছে।

    ওই সন্ত্রাসীদের বিচারের দাবী জানাচ্ছি এবং নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হওয়ার দাবী জানিয়ে ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের উপস্থিতি কামনা করছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Canadian Bitcoin Casinos Without the Usual Hassle

    Exploring Bitcoin Casino Canada: A Smart Approach to Crypto Gaming Understanding the Rise of Bitcoin Casinos in Canada Canada’s gambling landscape...