More

    উজিরপুর হাসপাতালে রেবিস ভ্যাকসিন ও ঔষধ সংকট, রোগীদের চরম ভোগান্তি

    অবশ্যই পরুন

    উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে কুকুর-বিড়ালের কামড় ও আঁচড়ের প্রতিষেধক রেবিস ভ্যাক্সিনের তীব্র সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে হাসপাতালে প্রয়োজনীয় ঔষধের ঘাটতির অভিযোগও উঠেছে। ফলে জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার সাধারণ মানুষ।

    ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকা থেকে কুকুর, বিড়ালসহ বিভিন্ন প্রাণীর কামড়ে আহত রোগীরা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসছেন। কিন্তু হাসপাতালে এসে তারা জানতে পারছেন—জীবনরক্ষাকারী রেবিস ভ্যাক্সিন নেই। ফলে বাধ্য হয়ে রোগীদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কিংবা অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হচ্ছে।

    ভুক্তভোগীদের অভিযোগ, জরুরি মুহূর্তে ভ্যাক্সিন না পাওয়ায় তারা চরম ভোগান্তি ও আতঙ্কের মধ্যে পড়ছেন। সময়মতো চিকিৎসা না পাওয়ার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি বাড়ছে অতিরিক্ত যাতায়াত ব্যয়ও। এছাড়া অভিযোগ রয়েছে, হাসপাতালে প্রয়োজনীয় বিভিন্ন ঔষধেরও ঘাটতি রয়েছে। স্থানীয়দের দাবি, কোন ঔষধ মজুদ আছে এবং কোনগুলো নেই—এ বিষয়ে নির্ধারিত চার্ট বা তালিকা টানানোর কথা থাকলেও সেটিও দৃশ্যমান নয়। ফলে রোগীরা সঠিক তথ্য না জেনেই বারবার ভোগান্তির শিকার হচ্ছেন।

    রোগীদের আরও অভিযোগ, হাসপাতালে রোগীরা চিকিৎসা নিতে আসলেই দালাল চক্রের খপ্পরে পড়ছেন। তারা বিভিন্নভাবে রোগীদের বিভ্রান্ত করে বাইরে থেকে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার দিকে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে অতিরিক্ত খরচ ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। একজন চিকিৎসা নিতে আসা ব্যক্তি হাসান বলেন, “কুকুরে কামড় দেওয়ার পর দ্রুত হাসপাতালে আসছি। কিন্তু এসে দেখি ভ্যাক্সিন নেই।

    এখন বাধ্য হয়ে বরিশালে যেতে হচ্ছে। গরিব মানুষের জন্য এটা খুবই কষ্টের।” স্থানীয়দের দাবি, পার্শ্ববর্তী গৌরনদীসহ আশপাশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত রেবিস ভ্যাক্সিন সরবরাহ থাকলেও উজিরপুরে দীর্ঘদিন ধরে এই সংকট বিরাজ করছে। বিষয়টি একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো সমাধান হয়নি বলে অভিযোগ তাদের। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, কুকুর বা বিড়ালের কামড় কিংবা আঁচড়ের পর দ্রুত রেবিস ভ্যাক্সিন গ্রহণ না করলে প্রাণঘাতী জলাতঙ্কে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এ ঝুঁকি আরও বেশি।

    এ বিষয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম জানান, “উক্ত বিষয়ে জরুরি ভিত্তিতে চাহিদাপত্র পাঠানো হবে।” এদিকে রেবিস ভ্যাক্সিন সংকট, প্রয়োজনীয় ঔষধের ঘাটতি এবং দালাল চক্রের অভিযোগসহ সার্বিক সেবা ব্যবস্থার দুর্বলতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা দ্রুত পর্যাপ্ত ভ্যাক্সিন ও ঔষধ সরবরাহ নিশ্চিত করে হাসপাতাল ব্যবস্থাপনা শক্তিশালী করার দাবি জানিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Best Non GamStop Casinos UK 2026 Tested & Reviewed

    In This ArticleHow We Reviewed and Ranked These Casinos in 2026Independent onesAccess to a Broader Range of GamesHow to...