More

    বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

    অবশ্যই পরুন

    উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বাংলাদেশের বীমা খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর উদ্যোগে বরিশালের উজিরপুরে এক কৃষকের পরিবারের হাতে মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়েছে। এতে অসহায় পরিবারটির মাঝে স্বস্তি ফিরে এসেছে।

    বুধবার (৭ মে ২০২৬) দুপুর ২টায় বরিশাল নগরীর নবগ্রাম রোড বটতলাস্থ ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বরিশাল সার্ভিস সেন্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের দক্ষিণ হারতা গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী ও মনোনীত নমিনি মোসাম্মৎ খাদিজা বেগমের হাতে ১ লাখ ৩৮ হাজার ২৯৮ টাকার মৃত্যু দাবির চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সার্ভিস সেন্টারের এভিপি ও ইনচার্জ মোঃ রবিউল আলম মোল্লা, জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বরুণ কুমার মিত্র, এজিএম কৃষ্ণ কান্ত রায়, মার্কেটিং অফিসার মোঃ সিরাজুল ইসলাম মাস্টার, মোঃ মাহফুজ আলমসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

    অফিস সূত্রে জানা যায়, দক্ষিণ হারতা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান পেশায় একজন কৃষক ছিলেন। ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির হারতা অফিসের মাধ্যমে স্ত্রী খাদিজা বেগমকে নমিনি করে বীমা গ্রহণ করেন। আটটি কিস্তির মাধ্যমে তিনি মোট ৪৮ হাজার ৫৬০ টাকা জমা দেন।

    কিন্তু এরই মধ্যে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা আর্থিক অনিশ্চয়তায় পড়ে গেলেও বীমা কোম্পানির সহায়তায় কিছুটা স্বস্তি ফিরে আসে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে কোম্পানি খাদিজা বেগমের নামে ১ লাখ ৩৮ হাজার ২৯৮ টাকার মৃত্যু দাবির চেক ইস্যু করে। প্রথম চেকটি হারিয়ে যাওয়ায় পুনরায় গত ২৭ এপ্রিল নতুন একটি চেক প্রদান করা হয় এবং বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

    চেক গ্রহণের সময় খাদিজা বেগম ও তার পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দুঃসময়ে এই অর্থ আমাদের পরিবারের জন্য অনেক বড় সহায়তা হয়ে এসেছে।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Casino On-line Deposits, Payouts and Account Validation

    Casino On-line Deposits, Withdrawals and Account Validation Modern gambling platforms offer various financial methods for depositing money and claiming winnings....