More

    উজিরপুরে হানিফ পরিবহনের চাঁপায় দাদি-নাতী নিহত

    অবশ্যই পরুন

    রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার পশ্চিম জয়শ্রী কাজী বাড়ীর সামনে মঙ্গলবার (৫ মে) দুপুরে হানিফ পরিবহনের চাঁপায় পথচারী দাদি ও নাতী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
    তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন জানিয়েছেন, নিহতরা হলেন
    পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও নিহতের ছেলে রুবেল কাজীর সাত বছরের মেয়ে আরফা।
    স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরও জানিয়েছেন, হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১২-৩৬৭১) একটি বাস মঙ্গলবার বেলা সাড়ে বারোটার দিকে দূর্ঘটনাস্থল দিয়ে বেপরোয়াগতিতে যাওয়ার সময় মহাসড়ক পারাপাররত দাদি ও নাতীকে স্বজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তারা দুইজন নিহত হয়।
    খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে। পাশাপাশি ঘাতক হানিফ পরিবহনটিকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Performing for over 50 years, IGT is acknowledged for pioneering designs, particularly in belongings-established harbors

    Playing at for example casinos will make sure that you happen to be to play new high winnings speed...