More

    ভোলায় করোনায় ব্যবসায়ীর মৃত্যু, নতুন শনাক্ত ৩২

    অবশ্যই পরুন

    ভোলায় করোনায় আক্রান্ত হয়ে মো. হুমায়ুন কবির (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত হুমায়ুন কবির ভোলা শহরের উকিল পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ১৪ জনের।

    সোমবার সকালে ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

    এদিকে গত ২৪ ঘণ্টায় ভোলায় ৯৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন আরো ৩২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ১৯ জন ভোলা সদর, ২ জন দৌলতখান, ৬ জন বোরহানউদ্দিন, ৩ জন লালমোহন, এক জন চরফ্যাশন ও এক জন তজুমদ্দিন উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৮৯ জনে দাঁড়িয়েছে।

    সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ১ হাজার ৩৮৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২৪ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় আক্রান্ত ৮৯১ জনের মধ্যে সুস্থ ৬২৮ জন। দৌলতখানে আক্রান্ত ৬৭ জনের মধ্যে সুস্থ ৫৭ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ১৫০ জনের মধ্যে সুস্থ ১১৪ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৫৭ জনের মধ্যে সুস্থ ৪৯ জন, লালমোহনে আক্রান্ত ১১৪ জনের মধ্যে সুস্থ ৭৭ জন, চরফ্যাশনে আক্রান্ত ৭৭ জনের মধ্যে সুস্থ ৬৭ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে সুস্থ ৩২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে সোমবার সকাল পর্যন্ত আরো ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। সবমিলিয়ে বর্তমানে হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে রয়েছে ২৬ জন।

    এ ছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে ১৪ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে জেলার বাইরে ও উপসর্গ নিয়ে আরো অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে।

    সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ১১ হাজার ২২২ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Zážitek plný napětí a výher čeká – prozkoumejte svět online casino cz a odhalte tajemství zodpovědné

    Zážitek plný napětí a výher čeká – prozkoumejte svět online casino cz a odhalte tajemství zodpovědné zábavy.Právní rámec a...