More

    হ্যাক হয়েছে উজিরপুর থানা পুলিশের ওসির ফেসবুক আইডি

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান’র ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়েছে। ওসির ছবিসহ Zia Ahsan নামের ওই আইডিটি হ্যাক হওয়ায় বিষয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ২টা ৯ মিনিটে ‘Uzirpur Thana’ নামক ফেসবুক আইডি থেকে জনসচেতনতামূলক পোস্ট করা হয়েছে।

    সেখান লেখা হয়েছে, ‘উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো. জিয়াউল আহসানের Zia Ahsan নামে ব্যক্তিগত ফেইসবুক আইডি হ্যাক হয়েছে। অফিসার ইনচার্জ এর আত্মীয় স্বজনসহ ফেসবুক বন্ধুদের নিকট আইডি হ্যাককারী কোন অর্থ দাবি করিলে কেউ অর্থ দিয়ে প্রতারিত হবেন না।’

    এই বিষয়ে জানতে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান’র সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘গতকাল বুধবার বিকেল থেকে তিনি তার ব্যক্তিগত Zia Ahsan নামের ফেসবুক আইডিতে প্রবেশ করতে পারছেন না। তার আইডিটি হয়তো সাইবার ক্রাইম চক্র হ্যাক করেছে।

    এ ঘটনায় উজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Zwischen Einfachheit und Verzicht: Wettanbieter ohne Oasis im Alltagstest

    Wettanbieter ohne Oasis: Ein Blick auf einfache Wettplattformen im Praxistest Warum entscheiden sich Spieler für Wettanbieter ohne Oasis? Es gibt inzwischen...