More

    ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের পর ঔষধ খাইয়ে অচেতন করে পালাল প্রেমিক

    অবশ্যই পরুন

    ভোলার বোরহানউদ্দিন উপজেলায় প্রেমের ফাঁদে ফেলে নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর ঔষধ খাইয়ে অচেতন করে পালিয়ে গেল প্রেমিক। ওই ছাত্রীকে উদ্ধার করে মঙ্গলবার রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আসামির বিরুদ্ধে ভিকটিম ছাত্রীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

    আজ বুধবার সকালে ভোলা সদর হাসপাতালে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী ও তার স্বজনরা জানান, ভোলার বোরহানউদ্দিনের কুঞ্জেরহাট এলাকার চর ডোস গ্রামের অটো চালকের নবম শ্রেনি পড়ুয়া ছাত্রীর সাথে পাশ্ববর্তী তজুমদ্দিন উপজেলার উত্তর খাসের হাট গ্রামের রবু আলমের পুত্র সৌদিপ্রবাসী মো: জাকিরের সাথে এক মাস আগে একটি বিয়ে বাড়িতে দেখা হলে প্রেমের প্রস্তাব দেয়। এরই মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। মঙ্গলবার রাতে জাকির ওই ছাত্রীর বাড়িতে বাবা মা না থাকার সুযোগে ঘরের দরজা খুলতে বলে। এ সময় দরজা খুললে মুখ চেপে ঘরের পিছনে নিয়ে তাকে ধর্ষণ করে। এরপরে তাকে ঔষধ খাইয়ে অচেতন করে পালিয়ে যায়। পরে স্বজনরা এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: সিরাজ উদ্দিন বুধবার দুপুরে জানান, ওই কিশোরীকে সেকসুয়াল এসোল্ট হিসাবে ভর্তি করা হয়েছে। তার ডাক্তারী পরীক্ষা করা হয়েছে।

    এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি মাজাহারুল আমিন সাংবাদিকদের জানান, তারা ভিকটিম পরিবারের সাথে কথা বলেছেন। তাদের মামলা দেয়ার জন্য বলেছেন। তবে এখনো অভিযোগ করেনি।’’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Zwischen Einfachheit und Verzicht: Wettanbieter ohne Oasis im Alltagstest

    Wettanbieter ohne Oasis: Ein Blick auf einfache Wettplattformen im Praxistest Warum entscheiden sich Spieler für Wettanbieter ohne Oasis? Es gibt inzwischen...