More

    চরফ্যাসন/ সাংবাদিক রোজিনার মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

    অবশ্যই পরুন

    পেশাগত দায়িত্ব পালনকালে অনুসন্ধানী সাংবাদিক ও প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ের স্বাস্থ্য বিভাগে আটকে রেখে হেনস্তা ও হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে চরফ্যাসনে দ্বিতীয় দিনের মতো দুইটি সাংবাদিক সংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে চরফ্যাসন সদর রোডে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও সাংবাদিক কল্যাণ তহবিলে আয়োজনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

    প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন চরফ্যাসন সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক এম. আমির হোসেন, চরফ্যাসন অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সমকাল প্রতিনিধি নোমান সিকদার, সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন।

    সমাবেশে বক্তারা বলেন, একজন সিনিয়র সাংবাদিক যদি তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এভাবে নির্যাতনের শিকার হয়, তাহলে স্বাধীন সাংবাদিকতা আজ কোথায় ? প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের ভূমিকা সর্বমহলে প্রশংসনীয় অথচ কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা সাংবাদিক মহলকে সরকারের মুখোমুখি দাড় করানোর অপচেষ্টা করছে। সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই একটি মহল এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। যা বাংলাদেশের গনমাধ্যমে নজিরবিহীন ঘটনা। শুধু রোজিনা ইসলাম নয় বিভিন্ন সময় বাংলাদেশে কারনে অকারনে অনেক সংবাদকর্মীরা হেনস্তার শিকার হয়েছে। পরিশেষে দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করা হয় প্রতিবাদ সমাবেশে। তাকে না হলে কঠোর আন্দোলন করা হবে।

    সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি আবু সিদ্দিক, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম দুলাল, দিনকাল কামাল মিয়াজী, সংবাদ শহিদুল ইসলাম জামাল, খবর পত্রের অশোক সাহা, কালের কন্ঠ কামরুল সিকদার, সংগ্রাম লোকমান হোসেন, যায়যায়দিন মাইনউদ্দিন জমাদার, সংবাদ প্রতিদিন নুরুল্লাহ ভূইয়া, ভোরের কাগজ সোয়েব চৌধুরী, এশিয়ান টেলিভিশন ইলিয়াছ আহাম্মেদ, কিউ টিভি তসলিম আখন, আমার সংবাদ নোমান চৌধুরি প্রমুখসহ চরফ্যাসনে কর্মরত সকল সাংবাদকর্মীরা।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Casino non AAMS Integrazione GamStop (Giocatori UK)

    IndiceCosa Sono i Casino non AAMS e il Loro Status per i Giocatori UKGuida Passo-Passo all'Accesso e alla RegistrazioneAnalisi...