More

    বরিশালে বিআরটিসির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীতে বাসের ধাক্কায় এবিএম জসিম উদ্দিন (৩৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুরে এ দুর্ঘটনা ঘটে।

    এবিএম জসিম উদ্দিন পটুয়াখালী জেলার টেলিখালী এলাকার বাসিন্দা ও ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

    বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার এসআই আলমগীর হোসেন জানান, নিহত জসিম পটুয়াখালী থেকে মোটরসাইকেলযোগে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন। বরিশাল-ঢাকা মহাসড়কের কাশিপুরে পৌঁছালে বিপরিত দিক দিয়ে আসা একটি বিআরটিসি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

    এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এসআই আলমগীর।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে ঘের দখল নিয়ে যুবদল নেতাকে পেটালেন বিএনপি নেতা

    বরিশালের উজিরপুরে মাছের ঘের দখলকে কেন্দ্র করে যুবদলের দুই সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বিএনপি ও...