More

    বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশ হবে একটি কল্যাণ রাষ্ট্র -মেজর হাফিজ

    অবশ্যই পরুন

    ইউসুফ আহমেদ, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন,সারাদেশে বিএনপি ও ধানের শীষের গণ জোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি বাংলাদেশের একটি জনপ্রিয় দল। বিএনপি’র ধানের শীষে ভোট দিলে দেশের উন্নয়ন হবে। বিএনপি ক্ষমতায় আসলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবো। যেখানে নারী পুরুষ সকলে মিলে মিশে থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।

    সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ভোলার লালমোহন মডেল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    মেজর হাফিজ বাংলাদেশ জামায়াতে ইসলামের দিকে ইঙ্গিত করে আরো বলেন,নামের শেষে ইসলাম থাকলে সেগুলো ইসলামী দল হয় না।আমাদের দলেও জমিয়তে ওলামায়ে ইসলাম জোটবদ্ধ রয়েছে। আমাদের জোটের ইসলামী দল বাংলাদেশের সব চেয়ে বড় মাদ্রাসার প্রধান ও হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্ল্যাহ বাবুনগরী জামায়াতে ইসলামীকে ভোট দেয়া হারাম বলে সমালোচনা করেন। তবে ইসলামের নামে কেউ যেন কাউকে ঠকাতে না পারে এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে।

    আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসনামলকে দেশের জন্য ‘দুঃসময়’ ছিলো। ওই সময়কার সরকার দেশের স্বার্থ উপেক্ষা করে প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী ছিল।বর্তমানে শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাধ্যমেই তাদের এই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে বাংলাদেশের জনগণ।

    লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাফর ইকবালের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শাহরুখ হাফিজ ডিকো, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ সফিউল্লাহ হাওলাদার, অধ্যক্ষ ফরিদ উদ্দিন, মোঃ সোহেল আজীজ শাহীন,পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান বাবুল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল করিম শাহিন,সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Sopra rso trasferimenti istantanei di PayPal non ci sono operazioni sopra appeso verso giorni

    Uno dei migliori motivi per preferire PayPal ad esempio maniera di rimessa nei casa da gioco online e quale...