More

    জমি বিরোধ : চরফ্যাসনে বাবা-মেয়েকে কুপিয়ে জখম

    অবশ্যই পরুন

    ভোলার চরফ্যাসনের দক্ষিণ আইচা থানার চর মনিকা ইউনিয়নে জমি বিরোধের জের শাহাবুদ্দিন (৪৫) ও নাসিমা (২৫) নামের দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার ওই ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রামের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় বাবা ও মেয়েকে উদ্ধার করে চরফ্যাসন হসপাতালে ভর্তি করেছেন। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার সূত্রে জানা গেছে।

    হাসপাতালে চিকিৎসাধীন শাহাবুদ্দিন জানান, দক্ষিণ আইচা থানার উত্তর চর মানিকা মৌজায় ৪৩১ নং খতিয়ানে দেড় একর জমির দিয়ারা রেকর্ড সূত্রে মালিক ছিলেন তার বাবা খালেক চকিদার। তার মৃত্যুর পর তিনি এবং তার অপর ৭ ভাই বাবার ওয়ারিশি ওই জমির মালিক হয়ে চাষ আবাধ করে জিবিকা নির্বাহ করে আসছিলেন। চলতি বছরে প্রতিবেশী ভূমিদস্যু চক্রের হোতা আবদুল মজিদ চকিদার ভুয়া কাগজ সৃজন করে তাদের দখলীয় ওই জমির মালিকানাদাবী করে জমি থেকে উচ্ছেদের হুমকি ধামকি দিয়ে আসছিলেন। এনিয়ে তিনি এবং তার অপর ভাইরা জমির মালিকানা ফিরে পেতে স্থানীয় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে স্থানীয় চেয়ারম্যান শফিউল্লাহ হাওলাদার সরেজমিনে তাদের জমি বুঝিয়ে দেন। মজিদ চকিদার গংরা চেয়ারম্যানের শালিশ উপেক্ষা করে শনিবার তাদের বাবার ওয়ারিশি জমি চাষ দিয়ে জবর দখলের চেষ্টা চালান। এসময় আমি তাদের বাধা দিলে আবদুল মজিদ চকিদারের নেতৃত্বে শাহ আলম চকিদার, রফিক চকিদার, হাসান ও বহিরাগত সন্ত্রাসী সিরাজ, ইউসুব, সবুজ, সুমনসহ একটি সংবদ্ধ চক্র দেশীয় আস্ত্রে সজ্জিত হয়ে আমার ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। আমাকে উদ্ধারে আমার মেয়ে নাসিমা এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করে কুপিয়ে জখম করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    While going to the when you look at the-individual area in Atlantic Urban area, you’ll be able to put from the crate

    But if you have fun with crypto entirely - and that i manage on crypto-amicable gambling enterprises - Wild...