More

    করোনাভাইরাস: বরিশালসহ বিভিন্ন জেলায় ১৭৮ জনের মৃত্যু

    অবশ্যই পরুন

    করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় অন্তত ১৭৮ জনের মৃত্যু হয়েছে। বুধবার বিভিন্ন গণমাধ্যম থেকে এমন তথ্য পাওয়া গেছে।

    নিহতদের মধ্যে- খুলনায় ২১ জন, কুষ্টিয়ায় ১৭ জন, ঝিনাইদহে ৭ জন, যশোরে ৬ জন, চুয়াডাঙ্গায় ১১ জন, নড়াইলে ৪ জন, বাগেরহাটে ৩ জন, মেহেরপুরে ২ জন এবং মাগুরায় একজনের মৃত্যু হয়েছে।

    এছাড়া রাজশাহীর ৮ জন, পাবনার ৪ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন ও মেহেরপুরের একজন করে মারা গেছেন।

    সাতক্ষীরায় ১০, বগুড়া ১৬, ঠাকুরগাঁওয়ে ৪, ময়মনসিংহের ৩, নেত্রকোনার ২, দিনাজপুরে ৩, রংপুরে ২, লালমনিরহাটে ২ এবং নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর ও শেরপুরের ৫ জন মারা গেছে।

    এছাড়া বরিশাল, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, চট্টগ্রাম ও বরগুনায় করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল নবগ্রাম রোডে যুবককে কুপিয়ে জখম

    নির্মাণাধীন ঘরের জন্য আনা বালু সুপারি গাছের নীচে রাখার কারণে ধারালো অস্ত্র দিয়ে দ্বীন ইসলাম খান ওরফে মুন্না নামে...