More

    ভোলা/ করোনায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

    অবশ্যই পরুন

    ভোলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পারভিন বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে ভোলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ১২ জুলাই ওই নারী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোহাম্মদ সিরাজ উদ্দিন শুক্রবার সকালে এতথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেন।

    নিহত নারী জেলা শহরের গাজীপুর রোডের বাসিন্দা।

    ভোলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানয়, গত ২৪ ঘণ্টায় ১৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৪৫ জন ভোলা সদর, দৌলতখানে ৮ জন, ১০ জন বোরহানউদ্দিন, লালমোহন ৩ জন, তজুমদ্দিন ও চরফ্যাশনে ১ জন ও ৩ জন মনপুরা উপজেলার বাসিন্দা।

    নমুনা পরীক্ষায় আক্রান্তের হার ৫১.৪৪ শতাংশ। একদিন আগে বুধবার আক্রান্তের হার ছিলো ৫৭.৩১ শতাংশ। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৮৫ জনে দাঁড়িয়েছে।

    এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৮০ জন। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ২৩ জন ভর্তি রয়েছে। এ পর্যন্ত ভর্তি হয়েছেন ৯৫৪ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট ২৭ জনের মৃত্যু হয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wirklich so beherrschen Die kunden ebendiese wichtige Spielbank Spiele jedweder wie geschmiert gratis kosten

    Casinos pluspunkt jenes Angebot wieder und wieder, um fur jedes innovative Spiele zu umwerben ferner unser Zocker zum Erproben...