More

    হিজরা সেঁজে ঘুরে বেড়াতো মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী

    অবশ্যই পরুন

    মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী তৃতীয় লিঙ্গের ছদ্মাবেশে থাকা মোঃ শফিকুল ইসলাম শফিককে বুধবার দুপুরে গ্রেফতার করেছে জেলার গৌরনদী মডেল থানা পুলিশ।

    থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ পৌরসভার দিয়াশুর এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামী শফিককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শফিক টিকাসার গ্রামের এসকেন্দার সরদারের ছেলে ও মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী।

    গ্রেফতারকৃতর ভাই তাকে সনাক্ত করেছে বলে জানিয়ে ওসি আরও বলেন, সম্প্রতি সময়ে শফিকের অনুপস্থিতিতে আদালতের বিচারক একটি মাদক মামলায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ডের রায় প্রদান করেন।

    এ রায়ের পর থেকে শফিক তৃতীয় লিঙ্গের (হিজরা) ছদ্মাবেশে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...