More

    নির্বাচনের নিয়ে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই-সিইসি

    অবশ্যই পরুন

    বরিশাল নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সংসদ নির্বাচনের ভোট নিয়ে সরকারের ওপর আন্তর্জাতিক চাপ থাকলেও নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই।

    এসময় তিনি জাতীয় নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতদের করা মন্তব্যের বিষয়ে কোনো কথা নাই বলে সাফ জানিয়ে দেন। এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব দল অংশ নেবে বলে প্রত্যাশা করেন তিনি।

    গতকাল (২১ ডিসেম্বর) পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলার ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ কালে সাংবাদিকরা প্রশ্ন করলে এসব কথা বলেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

    সিইসি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় বা বিদেশি রাষ্ট্রদূতরা কোনো চাপ দেয়নি। জাতীয় নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতরা যে মন্তব্য করেছেন তার বিষয়েও নির্বাচন কমিশনের কোনো মন্তব্য নাই। এসব রাষ্ট্রদূত ও সরকারের বিষয়।

    তিনি বলেন,যথা সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে । নির্বাচনে আসতে কোনো দলকে বাধ্য করা হচ্ছে না। তবে আমরা সব দলকে অংশগ্রহণের করতে আহ্বান করছি। বিএনপি নির্বাচনে আসলে আরও অংশগ্রহণমূলক হবে। বিএনপিসহ সব বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আমরা আশাবাদী।

    এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসানসহ অনেকে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....