More

    ওবায়দুল কাদের ভালো খেলোয়াড় নন-গয়েশ্বর চন্দ্র রায়

    অবশ্যই পরুন

    বরিশাল নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ওবায়দুল কাদের সাহেবকে বলেন খেলা নিয়ে মাতামাতি বন্ধ করতে। উনি তত ভালো খেলোয়াড় নন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তার পরিবারের সদস্যদের কলঙ্ক আছে। আপনি পদত্যাগ করে তাকে খেলতে দেন। প্রকাশ্যে যদি রাস্তা দিয়ে হেঁটে যেতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেব।

    বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়।

    তিনি বলেন,‘প্রধানমন্ত্রীকে বলবো- জাতির উদ্দেশে ভাষণ দিয়ে ঘোষণা দেন, সুষ্ঠু নির্বাচন ও ভোটাধিকারের স্বার্থে আমি পদত্যাগ করলাম। রাষ্ট্রপতিকে বলেন, সংসদ বিলুপ্ত করতে। এরপর ওবায়দুল কাদেরকে খেলতে বলুন।’

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে জিয়া মঞ্চের উদ্যোগে এই মানববন্ধন হয়।

    আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ফয়েজ উল্যাহ ইকবালের সভাপতিত্বে ও সদস্য আবু তালেবের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু প্রমুখ।

    বরিশাল নিউজ /এসএলটি

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Garrison Bet Payment Method Reliability Ranking

    ContentsChoosing the Right Payment Method: A Guide for Garrison Bet PlayersTop-Ranked Payment Methods at Garrison Bet CasinoThe KYC Verification...