More

    দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণ এখন সোচ্চার- আমির খসরু

    অবশ্যই পরুন

    বরিশাল নিউজ ডেস্ক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সহ সংগঠনিক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের কারনে দেশের মানুষ আজ শান্তিতে নেই, কথা বলার স্বাধীনতা নেই। তাই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে জনগণ এখন সোচ্চার।

    শনিবার (২৪ ডিসেম্বর) সকালে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলীয় সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিএনপি গণ-মিছিল উপলক্ষে ওই সমাবেশের সভাপতিত্ব করেছন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক।

    স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ওই গণ-মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

    এতে বিএনপির মিডিয়া সেলের আহবায়ক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন ।

    সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি এবায়েদুল হক চাঁন, সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির সহ বিএনপি ও অংশসংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

     বরিশাল নিউজ/এসএলটি 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...