More

    আগৈলঝাড়ায় নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ 

    অবশ্যই পরুন

    বরিশালের আগৈলঝাড়ায় একটি বিদ্যালয়ের নিয়োগ বাতিল ও সভাপতির অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা মাধ্যমিক বিদ্যালয়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    স্থানীয় সূত্রে জানাগেছে, ওই বিদ্যালয়ে ২০২২ সালের ২৮ ডিসেম্বর তিনটি শূন্য পদে বরিশাল জেলা স্কুলে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় সহকারী প্রধান শিক্ষক পদে ৬ জন, নৈশ প্রহরী পদে ৬ জন ও আয়া পদে ৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। সহকারী প্রধান শিক্ষক পদে মো. লিটন আকন, নৈশ প্রহরী পদে ফয়সাল মোল্লা ও আয়া পদে আশা আক্তার সাহানা লিখিত ও ভাইবা পরীক্ষার মাধ্যমে মনোনীত হন। এ
    বিষয়টি এলাকায় জানাজানি হলে নৈশ প্রহরী পদে নিয়োগপ্রাপ্ত ফয়সাল মোল্লা’র নিয়োগে অর্থনৈতিক লেনদেনের অভিযোগ তুলে এলাকাবাসীর মধ্যে বিক্ষোভ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে এলাকাবাসী একজোট হয়ে রাংতা পূর্ব বাজার থেকে বিক্ষোভ মিছিল করে পশ্চিম বাজার হয়ে ওই বিদ্যালয়ের
    প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন এলাকাবাসী।

    এসময় বিক্ষোভকারীদের মধ্যে ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আহবায়ক আব্দুল জব্বার মোল্লা, ওই ওয়াডের্র সাবেক ইউপি সদস্য রিপন সরদার, স্থানীয় রনজিৎ বৈদ্য, বিএম সাইদ হোসেন, মানিক ফকির, হাফিজুল মোল্লা, ছানিয়াত ফকির, সোহাগ সরদার, মহসিন সরদার, আদম আলী ফকির, মাঈনউদ্দিন সরদার, সুমন হাওলাদার ।

    এলাকাবাসী জানান, ১৯৯৮ সালে এলাকাবাসীর সহযোগীতায় ওই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি পর্যন্ত ভ‚মিদাতা নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব আব্দুল মান্নান হাওলাদার সভাপতি পদে রয়েছেন। ২০২২ সালের ২৮ ডিসেম্বর তিনটি শূন্য পদের নিয়োগ পরীক্ষায় নৈশ প্রহরী পদের জন্য এইচএসসি পাস আমিনুল ইসলাম ও এসএসসি পাস মুক্তিযোদ্ধার সন্তান সোহাগ হাওলাদারকে বাদ দিয়ে অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে অষ্টম শ্রেণী পাস ফয়সাল মোল্লাকে নিয়োগের জন্য মনোনীত করা
    হয়েছে।

    তারা আরও জানান, জমিদাতা সাবেক সচিব আব্দুল মান্নান হাওলাদার নিজস্ব ক্ষমতাবলে ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত সভাপতি পদ দখল করে রেখেছেন। তাই বিক্ষোভকারীরা অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে নিয়োগের জন্য মনোনীত প্রার্থী বাতিলসহ ওই বিদ্যালয়ের সভাপতির অপসারণ দাবি করেন।

    এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি না হলেও ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য এসএম মিজানুর রহমান নবলেন, এলাকাবাসীর পক্ষ থেকে নিয়োগ বাণিজ্যের অভিযোগ বিষয়টি জানতেন পেরে সব শূন্য পদের জন্য মনোনীত প্রার্থীদের নিয়োগপত্র প্রদান করা হয়নি।

    নিয়োগ বাণিজ্য ও সভাপতির পদ থেকে অপসারণের দাবীর বিষয়ে রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব আব্দুল মান্নান হাওলাদার মোবাইলফোনে বলেন, নিয়োগ বাণিজ্যের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। বিদ্যালয়ের
    শূন্য পদের জন্য নিয়োগের বিষয়টি মেধার তালিকার ভিত্তিত্বে করা হয়েছে।

    আর সভাপতির পদের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তিনি ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ভ‚মিদাতা। বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ে রেজুলেশনের মাধ্যমে তাকে আজীবন সভাপতির পদ দিয়েছিলেন বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটি।

    এব্যপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম নিয়োগ বাণিজ্যের কথা অস্বীকার করে বলেন, কোন নিয়োগে আবেদন করার পর নিয়োগ না পেয়ে এই ধরনের কথা বলেন আবেদনকারী প্রার্থীরা।

     বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Ein Konto bei syabas99 öffnet Türen zu unkomplizierten Spielmomenten und klarer Navigation

    Wie ein syabas99 account den Einstieg in Online-Spiele erleichtert Der praktische Nutzen eines syabas99 accounts im Überblick Wer sich mit Online-Gaming...