More

    বরিশালে যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ

    অবশ্যই পরুন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডাঃ জুবাইদা রহমান’র বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

    আজ শনিবার বেলা ১২টায় বরিশাল জেলা ও মহানগর যুবদল সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয় থেকে মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদকে সাথে নিয়ে বরিশাল নগরীতে এক বিক্ষোভ মিছিল করে।

    মিছিলটি পুলিশ প্রহরায় নগরীর গ্রিজ্জামহল্লা,দক্ষিন চকবাজার,কাটপট্রি হয়ে পুনরায় দলীয় কার্যলয়ে এসে শেষ করে।

    মিছিল শেষে মহানগর যুবদল সভাপতি আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড,মীর জাহিদুল কবির জাহিদ, জেলা দক্ষিন যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাধারন সম্পাদক এ্যাড,এইচ এম তছলিম উদ্দিন,মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড মাযহারুল ইসলাম জাহান।

    এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদল যগ্ম সাধারন সম্পাদক নুরুল আলম কয়েস,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ,বরিশাল উত্তর জেলা যুবদল আহবায়ক সালাউদ্দিন পিপলু সহ জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

    এ দিকে  বরিশাল মহানগর ও জেলা স্বেচ্ছাসেবকদল নবগঠিত কমিটির আহবায়ক মসিউর রহমান মঞ্জুর সভাপতিত্বে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে একই দাবীতে।

    মসিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক রফিকুল ইসলাম জনি, সদস্য সচিব খান মোঃ আনোয়ার,জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক নিজামুর রহমান নিজাম,মহানগর এক নং যুগ্ম আহবায়ক আব্দুর রহিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    এর পূর্বে তারা নগরীতে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। এছাড়া বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে জেলা ও মহানগর ছাত্রদল বিক্ষোভ সমাবেশ করা সহ জেলা ছাত্রদলের সহ-সভাপতি সবুজ আকনের নেতৃত্বে নগরীতে বিক্ষোভ মিছিল করে ।

    বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....