More

    বিএনপি ক্ষমতায় এলে পাচারের টাকা ফিরিয়ে আনা হবে- খোন্দকার মাশুকুর রহমান মাশুক

    অবশ্যই পরুন

    বিএনপি নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক বলেছেন, আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করে সুইজ ব্যাংকে জমা রেখেছেন৷ বিএনপি সরকার ক্ষমতায় এলে প্রয়োজনে আইন সংশোধনে করে সেই টাকা ফিরিয়ে আনা হবে।

    মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর শহরের পৌরসভার এলাকায় বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র মেরামতের রূপরেখা সংক্রান্ত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুশিয়ারি দেন তিনি।

    এসময় তিনি আরো বলেন, ২০১৮ সালে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি হয়। সেদিন দিনের ভোট রাতে হয়েছে। আগামী নির্বাচনে সেই ইতিহাসের আর পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। বাংলার জনগণ মাঠে থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে।

    মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এডভোকেট জামিনুর রহমান মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির কালকিনি উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সংগঠন সহ নেতৃবৃন্দ।

    বরিশাল নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...