More

    আগৈলঝাড়ায় বিদ্যার আরাধ্য দেবী সরস্বতী’র পুজা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা, নৃত্য, গীত, বাণী আর সুরের আরাধ্য দেবী সরস্বতীর পুজা গতকাল বৃহস্পতিবার দিনব্যাপি আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে।

    মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে শ্বেত রাজহংস চেপে দেবী সরস্বতী আসেন জগতে ভক্তদের পুজা গ্র্রহনের জন্য। ভক্তরা আরাধ্য দেবীর পুজা করেন ভক্তির সাথ মহাসাড়ম্বরে।

    বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে, বিভিন্ন মন্দির ও স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে।

    পুজা উপলক্ষে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন আয়োজকেরা। পুজার আধার হিসেবে বুধবার বিকেলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপন করা হয় পুজার ঘট ও প্রতিমা। যার মধ্য দিয়ে পুজার আনুষ্ঠানিকতা সূচিত হয়। প্রত্যুষে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হয়। এরপর অনুষ্ঠিত হয় বাণী অর্চণা।

    শিক্ষার্থীসহ অঞ্জলী প্রদানকারীরা উপবাস থেকে পুরোহিতের সাথে কন্ঠে মিলিয়ে উচ্চারণ করেন-‘‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহস্তুতে।’ এ মন্ত্রে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করে পুজার আচার পালন করে দেবীর পায়ে পুষ্পাঞ্জলী অর্পণ করেন ভক্তরা। পুজা শেষে প্রসাদ
    বিতরণ করা হয়েছে।

    বরিশাল  ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Rozważna_zabawa_casino_online_w_komfortowych_warunkach_i_świetne_możliwości

    Rozważna zabawa casino online w komfortowych warunkach i świetne możliwości wygranychWybór odpowiedniego kasyna internetowego – na co zwrócić uwagę?Bezpieczeństwo...