More

    বরিশালে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবি, ১ জেলের লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে এমভি প্রিন্স অব রাসেল-৫ লঞ্চের ধাক্কায় মাছ ধরার কয়েকটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় দুই জেলে নিখোঁজ রয়েছেন।

    সোমবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার চরশেফালী লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলেরা হলেন হিজলা উপজেলার বরজালিয়া ইউনিয়নের বাসিন্দা বাকিউল্লাহ সিকদার (৪০) এবং একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাকের মৃধা (৩৫)।

    লঞ্চের সুপারভাইজার সাইদুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছিল না। তখন চরশেফালী ঘাটে লঞ্চ ভেড়ানোর সিদ্ধান্ত নেন মাস্টার। এ সময় লঞ্চের ধাক্কায় নৌকাডুবি হয়। তিনি বলেন, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে লোকজন লঞ্চে ভাঙচুর ও লুট করেছেন।

    বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা এমভি প্রিন্স অব রাসেল-৫ লঞ্চ চরশেফালী ঘাটে নোঙর করতে গিয়ে মাছ ধরার ইঞ্জিনচালিত কয়েকটি নৌকায় ধাক্কা দেয়। এসময় লঞ্চের ধাক্কায় পাঁচটি নৌকা চূর্ণ-বিচূর্ণ হয়ে ডুবে গেছে। নৌকায় থাকা ছয় জেলের চার জন সাঁতার কেটে উপরে উঠেন। তাদের সাথে থাকা দুই জেলে নিখোঁজ হয়। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা চেষ্টা করছেন।

    তিনি জানান, বর্তমানে লঞ্চ তাদের হেফাজতে রয়েছে। যাত্রীদের বিকল্প নৌযানে গন্তব্যে পাঠানো হয়েছে।

    পরিদর্শক আরও জানান,বরিশাল নদী বন্দর বি আই ডব্লিউ টি এ,এর কংকর জাহাজের ডুবুরী উদ্ধার অভিযান পরিচালনা করে একজনকে মৃত্যু অবস্থায় উদ্ধার করেন । নিহত জেলে হলেন, হিজলা উপজেলার বাহেরচর গ্রামের রাজ্জাক সিকদারের পুত্র বাকের সিকদার(৪০) পার্শবর্তী গ্রাম বড় জালিয়া ৫ নং ওয়ার্ডের বাকিবুল্লাহ মৃধা (২৫) নামে এক জেলে নিখোঁজ রয়েছে।

     বরিশাল ডট নিউজ/স্ব/খ 

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Winbay Casino: Gioco Mobile Veloce per Vincite Rapide

    In movimento, la maggior parte dei giocatori desidera un'emozione istantanea senza l'impegno a lungo termine che comporta il gaming...