More

    মাহিয়া মাহিকে আ. লীগের উপ-কমিটিতে নিতে নির্দেশ

    অবশ্যই পরুন

    অভিনেত্রী মাহিয়া মাহিকে আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য হওয়ার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার তিনি এ নির্দেশ দেন।

    আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে আসেন মাহিয়া মাহি। এরপর রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করেন। এ সময় ওবায়দুল কাদের দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে নির্দেশনা দিয়ে বলেন, ‘সামনে উপ-কমিটি হবে, তাকে যে কোনো উপ-কমিটিতে রেখে দিও।’

    এ সময় ঘটনাস্থলে উপস্থিত নেতাকর্মীরা বলেন, মাহিকে সংস্কৃতি বিষয়ক উপ-কমিটিতে রাখা হোক। ওবায়দুল কাদের তাতে সায় দেন।

    এ প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, ‘আমাকে সংগঠনের জন্যে কাজ করতে বলা হয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    تجربة سهلة وبسيطة في 1xBet السعودية تفتح أبواب المراهنة للجميع

    سهولة التنقل والواجهة الواضحة في 1xBet Saudi Arabia تجعل المراهنة متاحة للجميع، مع خيارات مبتكرة تلائم احتياجات المراهنين الجدد والمتمرسين على حد سواء.