More

    বিপিএল: যে কারনে খুশী বরিশালের কোচ

    অবশ্যই পরুন

    স্পোর্টস ডেস্ক: জমে উঠেছে টুর্নামেন্ট সেরার লড়াই। বিপিএলের গ্রুপ পর্ব প্রায় শেষ হতে চলেছে। ইতোমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে প্লে অফের দলগুলোও।

    এবার বিপিএর এর আসরে দেশী ক্রিকেটারর ভালো করছে। তারা আধিপত্য চলছে দেশী ক্রিকেটারদের। যেন একথাই বলছেন মিজানুর রহমান বাবুল।

    দেশের ক্রিকেটের অত্যন্ত প্রিয়মুখ মিজানুর রহমান বাবুল। তিনি সাকিব-তামিমদেরও অন্যতম প্রিয় কোচ।  বিপিএলেও তার চাহিদা আকাশচুম্বী। এবারে এই কোচ কাজ করছেন ফরচুন বরিশালের হয়ে, দলটির সহকারী কোচ তিনি। ফলে খুব কাছে থেকেই দেখছেন সাকিব-বিজয়, মিরাজদের। তবে শান্ত, জাকির হাসান, লিটন দাস, তৌহিদ হৃদয়রাও তার দৃষ্টির বাহিরে নেই।

    রোববার বিপিএলে কোনো ম্যাচ ছিল না। খেলা না থাকায় মিরপুরের অ্যাকাডেমি মাঠে দলগত অনুশীলনে আসে ফরচুন বরিশাল। অনুশীলন শেষে দলটির সহকারী কোচ মিজানুর রহমান বাবুল গণমাধ্যমের সাথে কথা বলেন। যেখানে তিনি দাবি করেন, এবারের বিপিএলে দেশের ক্রিকেটাররাই রাজত্ব করছেন।

    তিনি বলেন, ‘অন্যান্য বিপিএলের সাথে এ আসরের তুলনা করলে দেখবেন, আমাদের দেশের ক্রিকেটাররা ডমিনেট করছে। বিশেষত সিলেটের উপরের দিকে যে ব্যাটাররা আছে, রানের টেবিলে তারাই সবার উপরে অবস্থান করছে।’

    আগের দিন কুমিল্লার প্রধান কোচ সালাউদ্দিন দেশীয় ক্রিকেটারদের নিয়ে বেশ হতাশা প্রকাশ করেন। আজ বাবুল তার বিরোধিতা করে বলেন, ‘ওভাবে হতাশার কথা ব্যক্ত করে তো লাভ নেই। আমাদের ছেলেরা অবশ্যই ভালো করছে। আর স্পিনারদের কথা বললে কুমিল্লার তানভীর ও মেহেদি ভালো বোলিং করছে। অন্যবারের চেয়ে আমাদের ছেলেরা দূর্দান্ত খেলছে।’

    দেশীয় ক্রিকেটারদের মাঝে তৌহিদ হৃদয়ের নাম আলাদাভাবে উল্লেখ করেছেন বাবুল। অবশ্য এমনটা করার কারণও আছে, সিলেট স্ট্রাইকার্সের এই ওপেনার আসরে মাত্র ৯ ম্যাচ খেলেই আছেন রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। ব্যাটিং গড় প্রায় ৫৩, সাথে স্ট্রাইকরেট দেড় শ’ ছুঁই ছুঁই করে।

    হৃদয়কে নিয়ে বাবুল বলেন, ‘তৌহিদ হৃদয়কে আমি শেষ তিনটা ক্যাম্পে; ওয়েস্ট ইন্ডিজ, চেন্নাইতে গিয়েছিলাম। সেখানেও খুব ভালো ক্রিকেট খেলেছে। তার ভালো একটা দিক হচ্ছে, সে ইতিবাচক ক্রিকেট খেলতে পছন্দ করে। একইসাথে সে খুব সাহসী ও মেধাবী ছেলে। আমাদের এই ধরনের ক্রিকেটার খুব দরকার।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Ogni settimana vengono aggiunti nuovi giochi, tuttavia ci sono molte opzioni per tutti

    Il nostro team di apporto interviene repentinamente di nuovo silenziosamente per SpinPalace sostenere la abattit sicurezza nel caso che...