More

    এইচএসসি পরীক্ষায় ৮৫.৯৫ শতাংশ পাসের হার

    অবশ্যই পরুন

    ২০২২ সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫.৯৫ শতাংশ। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে কম্পিউটার বাটনে চেপে পরীক্ষার ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

    ঢাকা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৮০ শতাংশ। ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৬২ হাজার ৪২১ জন। এবারের পরীক্ষায় অংশ নিয়েছিল ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন শিক্ষার্থী।

    এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৬৭০ জন এবং পাসের হার ৭৮ দশমিক ৭৬। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৫৯, জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন। এছাড়া সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৪, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৭১ জন। বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৫ এবং জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন। যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩ দশমিক ৯৫ পেয়ে ১৮ হাজার ৭০৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৩২, জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ২৮ জন শিক্ষার্থী।

    গত ৬ নভেম্বর সারাদেশে স্বাভাবিক পরিবেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১২ লাখ তিন হাজার ৪০৭ জন। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে। 13 ডিসেম্বর তত্ত্ব পরীক্ষা এবং 22 ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা।

    ফলাফল জানার উপায়ঃ মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে স্পেস দিয়ে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখতে হবে এবং 16222 নম্বরে পাঠান। ফলাফল শুধুমাত্র ফিরতি এসএমএসে পাওয়া যাবে।

    আলিম রেজাল্ট পেতে স্পেস দিয়ে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে পাঠিয়ে দিন 16222 নম্বরে।

    কারিগরি বোর্ডের ক্ষেত্রে স্পেস দিয়ে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Este tipo de maquinas tragamonedas sin cargo llevan que usan cinco rodillos asi� como de mas lineas de paga

    Los simbolos son los imagenes cual se muestran referente a las rodillos sobre la tragaperras Utilizando las anos especialistas referente...