More

    ডিসেম্বরেই হবে জাতীয় সংসদ নির্বাচন : ওবায়দুল কাদের

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী ডিসেম্বরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সে অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।

    রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ শুক্রবার সকাল ১০টায় আয়োজিত যৌথসভা শেষে এসব কথা জানান সেতুমন্ত্রী। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এ যৌথসভার আয়োজন করা হয়।

    বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনে ব্যর্থ হয়ে সরকার হটানোর জন্য ষড়যন্ত্রের পথে হাঁটছে বিএনপি। এমন অবস্থায় রাজনীতি থেকে বিরত থাকার উপায় নেই।’

    বিএনপির কর্মসূচি দেখে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি পালন করছে, বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এটি নির্বাচনের বছর। আমরা আগেই বলেছি বছরব্যাপী আমরা রাজনীতির মাঠে থাকব। আমরা সে কর্মসূচিই পালন করছি। এখানে পাল্টাপাল্টির কিছু নেই। তারা ঢাকায় সমাবেশ করেছে, আমরা সাভারে করেছি। তাহলে পাল্টাপাল্টি কর্মসূচি হলো কীভাবে? আমরা বিএনপির সঙ্গে শুরু থেকেই কম্পিটিশন চেয়েছি, কনফ্রন্টেশন চাইনি। তাই আমি বলছি, নির্বাচন ছাড়া কোনোভাবেই সরকার পরিবর্তন করা যাবে না।’

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপির সঙ্গে আমরা সংঘাত চাই না, প্রতিযোগিতা চাই। আগামী নির্বাচনে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চায় আওয়ামী লীগ।’

    এ সময় আগামী ১১ মার্চ ময়মনসিংহে ও ১৮ মার্চ বরিশালে মহাসমাবেশ করার ঘোষণা দেন ওবায়দুল কাদের। এ ছাড়া প্রতি ইউনিয়নে দলীয় সমাবেশের ঘোষণাও দেন তিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    تجربة سهلة وبسيطة في 1xBet السعودية تفتح أبواب المراهنة للجميع

    سهولة التنقل والواجهة الواضحة في 1xBet Saudi Arabia تجعل المراهنة متاحة للجميع، مع خيارات مبتكرة تلائم احتياجات المراهنين الجدد والمتمرسين على حد سواء.