More

    খুলনা ও বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

    অবশ্যই পরুন

    আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

    আবহাওয়া অফিস জানায়, শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া দেশের নদী অববাহিকার কোথাও কোথাও ভোর থেকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পরবর্তী তিন দিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়াও তেঁতুলিয়ায় ১২ দশমিক ৮, ফেনী ও চুয়াডাঙ্গায় ১৩ দশমিক ০, ফরিদপুর ও সীতাকুন্ডে ১৩ দশমিক ৫, রাজারহাটে ১৩ দশমিক ৬,  রাজশাহী ১৩ দশমিক ৭, ঈশ্বরদী ১৩ দশমিক ৮, যশোরে ১৪ দশমিক ২,  কুমারখালী ও  মাদারীপুরে ১৪ দশমিক ৩ এবং দিনাজপুরে ১৪ দশমিক ৪ ডিগ্রি সলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

    আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

    এদিকে, বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৯, রাজশাহীতে ১৩ দশমিক ৭, রংপুরে ১৫ দশমিক ৮, ময়মনসিংহ ১৬ দশমিক ০, সিলেটে ১৫ দশমিক ৪, চট্টগ্রামে ১৭ দশমিক ১, খুলনায় ১৭ দশমিক ০ এবং বরিশালে ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

    পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ বিহার ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Stake European vs American Roulette

    SommaireLes Règles Fondamentales et la Différence Cruciale du ZéroAnalyse de l'Avantage de la Maison (RTP)Stratégies de Paris et Gestion...