More

    ডাসারে দুই কিশোরকে মারধর, অপবাদ চুরির

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: কথিত চু্রির অপবাদ দিয়ে দুই কিশোরকে মারধর করেছে একদল যুবক। মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলায় চুয়াতলা নামক স্থানে এ ঘটনা ঘটেছে। আহত দুই কিশোরের নাম রনি (১৭) ও সাব্বির (১৬)। আহত রনি বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা গ্রামের তাজেল হাওলাদারের ছেলে ও সাব্বির একই গ্রামের আহম্মেদ বেপারির ছেলে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

    জানা যায়, গত দুইদিন আগে রনি ও সাব্বিরের বাড়ির পাশে ওয়াজ মাহফিল হয়। পূর্ব বোতলা থেকে কিছু ছেলে সেখানে ওয়াজ শুনতে যায় এবং মেয়েদের উত্ত্যক্ত করে। পরে রনি ও সাব্বির ওই ছেলেদের মেয়েদেরকে উত্ত্যক্ত করতে নিষেধ করলে এক পর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টির হয়। পরে ওই ছেলেরা রনি ও সাব্বিরকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

    পরে মঙ্গলবার রাতে ডাসার উপজেলার কমলাপুর বাজারে রনি ও সাব্বিরকে ওই ছেলেরা ঘুরতে দেখে কিছু লোকজন নিয়ে চোর অপবাদ দিয়ে ধাওয়া করে। ভয়ে রনি ও সাব্বির এক বাড়িতে আশ্রয় নিলে সেখানে বসে বেদম মারধর করে তাদেরকে গুরুতর আহত করে। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে রনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

     

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Les Jeux de Casino en Ligne : Une Expérience Ludique et Enrichissante

    ContenuL'Attrait des Jeux de Casino en LigneChoisir les Meilleures Stratégies de JeuLa Sécurité et la Fiabilité des Plateformes de...