More

    পুলিশের বাধা: পটুয়াখালীতে বিএনপি’র কর্মসূচি পন্ড

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: পুলিশের বাধা ও অভিযানে পটুয়াখালীতে বিএনপি’র পদযাত্রা কর্মসূচি পন্ড হয়েছে।

    আজ শনিবার সকালে পটুয়াখালী জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়।

    পদযাত্রায় পুলিশের লাঠিচার্জে অন্তত ৬ জন নেতাকর্মী আহত হয়েছে।

     জেলা বিএনপি’র সাধারন সম্পাদক স্নেহাংশু সরকার জানান, সকালে কর্মসূচির শুরুতেই পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে কর্মসূচি পণ্ড করে দেয়।

    পুলিশ লাঠিচার্জের কথা স্বীকার না করে বলেছে ‘বেআইনিভাবে রাস্তা দখল করে তারা পদযাত্রা কর্মসূচি পালন করছিল। এ জন্য তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

    এ ঘটনার পর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেলা বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    পটুয়াখালীতে বিএনপির আজকের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

    বিদ্যুৎ-গ্যাস, চাল-ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, দমন-নিপীড়ন বন্ধ করা, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচনসহ ‘গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা’ দাবিতে আজ জেলায় জেলায় এ পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি।

    এই কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Lalabet Opname Verwerkingsschema per Methode

    InhoudVereisten Voordat je een Opname AanvraagtOpnamemethoden en hun VerwerkingstijdenStapsgewijze Handleiding voor een WithdrawalVeelvoorkomende Problemen en OplossingenTips voor Snellere Uitbetalingen Lalabet...