More

    কালকিনিতে অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ: ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: ​মাদারীপুরের কালকিনিতে অনুমোদনের অতিরিক্ত গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুদ করার দায়ে আবুল হাসনাত নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ​বুধবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার ভূরঘাটা (মজিদ বাড়ি)স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফীন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরঘাটা স্ট্যান্ড এলাকায় ব্যবসায়ী আবুল হাসনাত তার প্রতিষ্ঠানে নির্ধারিত সীমার চেয়ে অনেক বেশি পরিমাণে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে আসছিলেন।

    গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ​অভিযান চলাকালে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে অতিরিক্ত সিলিন্ডার মজুদের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালার আওতায় ব্যবসায়ী আবুল হাসনাতকে নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

    জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। ​ অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন জানান, “জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” ​অভিযানকালে কালকিনি থানা পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Jogue Online e Aprenda Estratégias de Apostas

    ConteúdoIntrodução aos Jogos de Cassino OnlineEstratégias de Apostas para Jogos de AzarDesfrutando da Experiência de Jogos Online Com o crescimento...