More

    আগামীকাল প্রাথমিক বৃত্তির ফল

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট : আগামীকাল প্রাথমিকের বৃত্তির ফলাফল প্রকাশ হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় প্রাথমিকের বৃত্তি ফল প্রকাশ করা হবে। এদিন সংবাদ সম্মেলন করে ফলাফল প্রকাশ করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

    এক যুগের বেশি সময় পর গত বছরের ৩০ ডিসেম্বর প্রাথমিকের বৃত্তি পরীক্ষা হয়। পঞ্চম শ্রেণি পেরিয়ে মাধ্যমিকে পা রাখা শিক্ষার্থীদের মধ্যে কারা কারা সরকারি বৃত্তি পাবে, তা নির্ধারণে এই পরীক্ষা। এক সময় আলাদাভাবে এই পরীক্ষা নেয়া হতো। ২০০৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) শুরু হওয়ার পর আলাদা বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়।

    প্রাথমিক সমাপনীর ফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের বৃত্তি দেয়া শুরু হয়। মহামারীর কারণে ২০২০ ও ২০২১ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা হয়নি। পরে জানানো হয়, নতুন শিক্ষাক্রম যেহেতু চালু হচ্ছে, সেহেতু সমাপনী পরীক্ষা আর নেয়া হবে না। এ পরিস্থিতিতে প্রাথমিকে মেধা বৃত্তির জন্য যোগ্য শিক্ষার্থী বাছাই করতে ২০২২ সালের শেষে আবারও আলাদা পরীক্ষার ব্যবস্থা ফিরিয়ে আনা হয়।

    দেশের প্রতিটি স্কুলের পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ২০ শতাংশ এবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেরেছে। তাদের মধ্যে ৩৩ হাজার শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৪৯ হাজার ৫০০ জন সাধারণে বৃত্তি পাবে। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা করে পায়। প্রাথমিকে বৃত্তিপ্রাপ্তদের অষ্টম শ্রেণি পর্যন্ত এই বৃত্তি দেয়া হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Maximizing Your Online Gaming Experience: Tips and Strategies

    ContentNavigating the World of Online CasinosResponsible Gambling: Staying in ControlMaximizing Your Bankroll: Betting Strategies The online gaming industry has experienced...