More

    ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন

    অবশ্যই পরুন

    রাজধানীর বনানীতে আর্জেন্টিনা দূতাবাসের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় দূতাবাসের উদ্বোধন করা হয়।

    আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দূতাবাস উদ্বোধন করেন।

    এর আগে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুদিনের সফরে ঢাকায় আসেন।

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে স্বাগত জানান।

    সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে নৈশভোজে অংশ নেবেন তিনি।

    সান্তিয়াগো ক্যাফিয়েরো সফরে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন ছাড়াও বাণিজ্য ও বিনিয়োগ বিষয় নিয়ে আলোচনা হবে। সফরকালে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ করবেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Vibrant_battles_and_compelling_characters_define_the_world_of_joker_fire_force

    Vibrant battles and compelling characters define the world of joker fire forceThe Origins and Early Life of JokerThe Development...