More

    কালকিনিতে হেলিকপ্টার যোগে রাজকীয়ভাবে বিয়ে করলেন কাউন্সিলরের ছেলে

    অবশ্যই পরুন

    শখের কারনে মাদারীপুরের কালকিনি পৌর এলাকায় এই প্রথম রাজকীয়ভাবে হেলিকপ্টারে চড়ে আকাশ পথে বিয়ে করেছেন নাঈম হোসেন নামে এক সাবেক কাউন্সিলরের ছেলে। বর নাঈম পৌর এলাকার ৫নং ওয়ার্ডের চরবিভাগদী গ্রামের সাবেক কাউন্সিল মোঃ জসিমউদ্দিনের ছেলে। বর নাঈম পেসায় একজন ব্যবসায়ী। আজ বুধবার দুপুরে এ বিয়ে অনুষ্ঠিত হয়। পরিবারের স্বপ্ন পুরন করতে এ ব্যতিক্রম  আয়োজনে ছেলের বিয়ে।

    হেলিকপ্টার দেখতে সকাল থেকে বরের বাড়ি পৌর এলাকার চরবিভাগদী গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামের উৎসুখ জনতা ভীর জমান। এক সময় পালকিতে বিয়ে দেখলেও এ যুগের মানুষের কাছে তাও ইতিহাস। এরি মধ্যে আবার নতুন করে যুক্ত হলো হেলিকপ্টার যোগে বিয়ে।

    পরিবার সুত্রে জানাগেছে, বুধবার দুপুর ২টার দিকে বাড়ির সামনের একটি ফাঁকা মাঠে বরবেশে নাঈম অপেক্ষা করেন। তার কিছুক্ষণ পর কালকিনি থানা পুলিশ পাহাড়ায় একটি বেসরকারি হেলিকপ্টার হাজির হয় ওই মাঠে। তা দেখতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এরপর বর নাঈম হেলিকপ্টারে উঠে বসেন। মুহুর্তেই হেলিকপ্টারটি চলে যায় বরের শ্বশুর সাবেক কাউন্সিলর মস্তফা বেপারীর বাড়ি পৌর এলাকার উত্তর রাজদী গ্রামে। তার পর কনে বৃষ্টির বাড়িতে বিয়ের আনুষ্ঠানিক শেষে বর নাঈম-কনে বৃষ্টি  ফিরেন হেলিকপ্টারে চড়ে । এমন বিয়ে দেখে খুশি  এলাকাবাসী।

    বরের বাবা কাউন্সিলর জসিমউদ্দিন বলেন, আমাদের পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ছেলেকে হেলিকপ্টারে করে বিয়ে করাব। আজ সে স্বপ্ন পুরন করেছি।

    এ ব্যাপারে কালকিনি থানার এসআই মোঃ কাঞ্চন মিয়া বলেন, আমরা থানা পুলিশ নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানে গিয়েছিলাম। হেলিকপ্টার এসে পৌছলে আমরা নিরাপত্তা দিয়েছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Spin City Slots: Where Reel Action Meets Urban Energy

    Spin City Slots: Where Reel Action Meets Urban Energy Spin City Slots brings the electric atmosphere of a bustling metropolis...