More

    চাঁদাবাজি: পিরোজপুরের এএসআই সহ ৫জন সাতক্ষীরায় গ্রেফতার

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: সাতক্ষীরায় চাঁদাবাজির অভিযোগে পিরোজপুর সদর থানার এএসআই রুবেল হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে  আশাশুনি থানা পুলিশ। শুক্রবার (৩ মার্চ) সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে একটি রিভালবারসহ ৮ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, দুটি হ্যান্ডকাপ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুল আলিম সানার ছেলে পিরোজপুর সদর থানার এএসআই রুবেল হোসেন (৩০), তার সঙ্গি পিরোজপুর এলাকার মনির হোসেন (৩৫), সোহেল শিকদার (৩৩), আবুল কালাম মৃধা (৩৫) ও গাড়ি চালক সাইফুল ইসলাম (৩২)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর থানার এএসআই রুবেল হোসেন তার তিন সঙ্গীকে নিয়ে একটি প্রাইভেটকারে চড়ে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের রওশন আলী মোল্যার ছেলে আশিকুর রহমানের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে এএসআই রুবেল হোসেন তাকে গ্রেপ্তারের হুমকি দেয়। এসময় গ্রামবাসী তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করে।

    এ ঘটনায় আশিকুর রহমান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

    আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুটি হ্যান্ডক্যাপসহ একটি রিভলবর ও ৮ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন এবং আসামীদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্ধ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....