More

    বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘুরিয়ে সংবর্ধনা

    অবশ্যই পরুন

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর মহল্লার রংধনু মডেল স্কুলের প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। সোমবার সকালে ৮০ জন শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে ব্যতিক্রমী সংবর্ধনা দেওয়া হয়।

    কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শাহ আজম শান্তনু। এরপর ২০ রাউন্ডে মোট ৮০ জন শিক্ষার্থীকে হেলিকপ্টারে করে শাহজাদপুরের ওপর দিয়ে ওড়ানো হয়।

    এ বিষয়ে রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন বলেন, শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনায় উৎসাহিত করতেই ব্যতিক্রমী এই আয়োজন।

    অনুভূতি ব্যক্ত করতে গিয়ে শিক্ষার্থী নিশাত, স্বর্ণা, মাইসি ও সুমনা বলেন, আমাদের অভিভাবক ও শিক্ষকরা সব সময় আমাদের কাছ থেকে ভালো ফলাফল আশা করেন। এই ব্যবস্থা আমাদের আরও ভাল ফলাফল অর্জন করতে এবং ভবিষ্যতে আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য উত্সাহিত করে আমাদের পড়াশোনায় মনোনিবেশ করতে আরও প্রেরণা দেবে।

    প্রধান অতিথি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.শাহ আজম শান্তনু তার বক্তব্যে বলেন, এই আয়োজন নিঃসন্দেহে শিক্ষার্থীদের আরও পড়াশোনায় উৎসাহিত করবে। তিনি শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন।

    শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.শাহ আজম শান্তনু। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদী, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন। এতে সভাপতিত্ব করেন রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    NV Casino SSL-titkosítás és adatvédelem

    TartalomMi az az SSL-titkosítás és hogyan működik?Az NV Casino adatvédelmi gyakorlata és szabályzataGyakori biztonsági kérdések és hibaelhárításA játékos felelőssége:...