More

    গুলিস্তানে ভবনে বিস্ফোরণে নিহত ১৬ আহত শতাধিক

    অবশ্যই পরুন

    রাজধানীর গুলিস্তান এলাকায় একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মৃত্যের সংখা বেড়েই চলেছে। আহত হয়েছে অর্ধশতাধিক। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট কাজ করছে।

    মঙ্গলবার বিকেল ৫টার দিকে গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে ভবনের দ্বিতীয় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পাঁচতলা ভবনের নিচতলায় সিনেটরিয়াল শপ এবং বাকি চার তলায় ব্র্যাক ব্যাংকের অফিস।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট বিস্ফোরণে চারপাশ ধোঁয়ায় ভরে যায়। বিস্ফোরণে ইট-পাথর, কাঠের টুকরো অনেক দূরে ছুড়ে ফেলা হয়েছে। আহত হন বহু মানুষ। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

    ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মোঃ শাহজাহান শিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করছে। তারা একটি মৃতদেহ এবং চারটি জীবিত উদ্ধার করে।

    তবে তাৎক্ষণিকভাবে তিনি বিস্ফোরণের কারণ বা হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেননি।

    ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বিস্ফোরণে আহত অন্তত ২০ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    NV Casino SSL-titkosítás és adatvédelem

    TartalomMi az az SSL-titkosítás és hogyan működik?Az NV Casino adatvédelmi gyakorlata és szabályzataGyakori biztonsági kérdések és hibaelhárításA játékos felelőssége:...