More

    কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কর্তন

    অবশ্যই পরুন

    মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল মালেক হাওলাদার নামে এক কৃষকের প্রায় শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ কেটি ফেলেছে প্রতিপক্ষ। এতে করে ওই কৃষকের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগে জানাযায়। এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

    ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার আলীনগর এলাকার উত্তর কানাইপুর গ্রামের কৃষক আবদুল মালেক হাওলাদার তার পৈত্রিক ৩২ শতাংশ জমিতে পৌর এলাকার উত্তর জোনারন্দি গ্রামের বড় দীঘিরপাড়ে একটি গাছের বাগান করেন। সেখানে তিনি মেহগনি ও কাঠালসহ প্রায় ৩ শতাধিক গাছ রোপন করেন। কিন্তুএ গাছ বড় হলেই হঠাৎ করে ওই গাছের বাগানের জমি জোরপূর্বক লোকজন নিয়ে একাধিকবার দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন দক্ষিন কানাইপুর গ্রামের বাদল ফকির।

    এ বিষয়টি দেখে আবদুল মালেক হাওলাদারের পরিবার নিরুপায় হয়ে মাদারীপুর কোর্টে একটি মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার দুপুরে বাদল ফকির, হাবুল ফকির, কাবুল ফকির ও  রবিউল ফকির মিলে আবদুল মালেকের ওই জমির প্রায় কাঠাল ও মেহগনিসহ বিভিন্ন প্রজাতির  প্রায় শতাধিক গাছ কেটে ফেলে। পরে আবদুল মালেকের মেয়ে বাদী হয়ে কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

    ভূক্তভোগী আবদুল মালেকের মেয়ে ছালমা বেগম বলেন, বিনা অপরাধে আমাদের জমির গাছগুলো কেটে ফেলেছে বাদল ফকির, হাবুল ফকির, কাবুল ফকির ও  রবিউল ফকির। আমরা তাদের বিচার চাই।
    তবে অভিযুক্ত বাদল ফকিরের দাবি ওই জমি তার।

    এব্যাপারে কালকিনি থানার ওসি মোঃ শামীম জানান, বিষয় তদন্ত করে দেখা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Les Jeux de Casino en Ligne : Une Expérience Ludique et Enrichissante

    ContenuL'Attrait des Jeux de Casino en LigneChoisir les Meilleures Stratégies de JeuLa Sécurité et la Fiabilité des Plateformes de...