More

    প্রধানমন্ত্রীর সঙ্গে বৃটিশ ইন্দো-প্যাসিফিক মন্ত্রীর সাক্ষাৎ

    অবশ্যই পরুন

    যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

    রোববার (১২ মার্চ) সকালে তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

    গত শুক্রবার ঢাকায় সফর শুরু করেন তিনি। সফরকালে, যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান যুক্তরাজ্য-বাংলাদেশ জলবায়ু চুক্তিতেও স্বাক্ষর করবেন, যার লক্ষ্য জলবায়ু কর্মকাণ্ডে সহযোগিতা বাড়ানো।

    ঢাকা সফরে অ্যান-মারি ট্রেভেলিয়ান নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন। তিনি সুশীল সমাজ, মানবাধিকার কর্মী, জলবায়ু বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

    অ্যান-মারি ট্রেভেলিয়ান এক বার্তায় বলেন, আমি বাংলাদেশ সফরে আনন্দিত। এটি এমন একটি দেশ যার সাথে যুক্তরাজ্যের শক্তিশালী সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য ৫১ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে গর্বিত। বাণিজ্য-বিনিয়োগ থেকে শুরু করে প্রতিরক্ষা, জলবায়ু, মানবিক সহযোগিতা আমরা শেয়ার করছি।

    তিনি বলেন, আমি এই সফরের মাধ্যমে আমাদের ঘনিষ্ঠ ও মূল্যবান অংশীদারিত্ব আরও জোরদার করার অপেক্ষায় রয়েছি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

    ইউসুফ আহমেদ,লালমোহন (ভোলা) প্রতিনিধি : “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, মশার বিস্তার রোধ করি” এই স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহন...