More

    পরবর্তী তিন দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা

    অবশ্যই পরুন

    আগামী তিন দিনের আবহাওয়ার অবস্থা অনুযায়ী, এই সময়ের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঈশ্বরদীতে ৪ মিলিমিটার ও রাজশাহীতে এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

    রোববার (১২ মার্চ) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

    সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সেই সাথে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

    আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

    পূর্বাভাসে আরও বলা হয়েছে, পশ্চিম লঘুচাপের অতিরিক্ত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Драгон мани: обзор популярного онлайн-казино

    Драгон мани: обзор популярного онлайн-казино Что такое Драгон мани? Драгон мани — это современная игровая платформа, которая быстро завоевала популярность среди...