More

    সাবেক স্পিকার জমির উদ্দিনকে ২৭ লাখ টাকা অর্থদণ্ড

    অবশ্যই পরুন

    অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাবেক স্পিকার ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা জরিমানা করেছেন আদালত।

    গত ৬ মার্চ ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এ আদেশ দেন।

    সোমবার (১৩ মার্চ) ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আইনজীবী হান্নান ভূঁইয়া আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

    তিনি বলেন, জরিমানার টাকা জমা দিতে সোনালী ব্যাংকের চালানের কপি পূরণ করেছি। আশা করি আজকের মধ্যে জরিমানা পরিশোধ করতে পারব।

    মামলার অপর তিন আসামি হলেন- বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও জাতীয় সংসদের কর্মকর্তা আশরাফুল ইসলাম।

    জাতীয় পরিষদের স্পিকার থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও চিকিৎসা ভাতার অর্থ বরাদ্দের অভিযোগে জমির উদ্দিন সরকারসহ চারজনের বিরুদ্ধে ২৮ ডিসেম্বর, ২০১০ তারিখে আগারগাঁও থানায় পৃথক পাঁচটি মামলা করে দুদক।

    এরই মধ্যে (১৪/২০১৯) আদালত জমির উদ্দিনকে চিকিৎসা ভাতা হিসেবে নেওয়া ২৭ লাখ ৮৬ হাজার ৩৬৪ টাকা জরিমানা হিসেবে সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন। এ মামলায় জরিমানা পরিশোধ করলে বাকি চারটি মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে বলে আদেশে উল্লেখ করেন বিচারক।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    A l�exclusion de calculer sur la presentation tous les articles a l�egard de d’importantes tonalites dont fournit envie

    On trouve de la, ( mariage les formes, air "Tres repond vos cout chez salle de jeu, les produits representent...