More

    ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত

    অবশ্যই পরুন

    ১৯৫২ সালের সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজীর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ রোববার (১৯ মার্চ)। এ উপলক্ষে জন্মস্থান বরিশালের গৌরনদী নানান কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করার উদ্যেগ নেয়া হয়েছে। ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউণ্ডেশনের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জানান, গৌরনদীর লাখেরাজ কসবা গ্রামে মরহুমের পারিবারিক গোরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দিনভর কোরআনখানী, লাখেরাজ কসবা এতিমখাায় মধ্যহ্নভোজ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    জানা গেছে, ১৯২৭ সালের ২৩ ডিসেম্বর লাখেরাজ কসবা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজী। তিনি ওই গ্রামের কাজী আব্দুল মাজেদের জ্যেষ্ঠপুত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় ১৯৪৮ সালে ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভাবে অংশগ্রহন করেন। ওই বছরের ১১ মার্চ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে অনুষ্ঠিত হরতাল কর্মসূচীতে পিকেটিং করতে গিয়ে তিনি গ্রেফতার হয়ে কারা বরন করেন। কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে ১৯৫২ সালের ২৭ জানুয়ারি তৎকালীন সময়ের পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমদ্দিন কতৃর্ক উদুর্কে পাকিস্তানে একামাত্র রাষ্ট্রভাষার ঘোষনা দিয়ে পল্টনে বক্তব্যে রাখার পর নতুন করে ভাষা আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে তিনি সর্বদলীয় সভার আয়োজন করেন। ওইসভায় তাকে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক করা হয়। ২০০৬ সালের ১৯ মার্চ ঢাকার একটি হাসপাতালে সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক কাজী গোলাম মাহবুব মারা যান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...