More

    রাজধানীর খিলগাঁও থেকে বাকেরগঞ্জের লামিয়ার লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট : খিলগাঁওয়ের একটি বাসা থেকে বাকেরগঞ্জের তরুনী লামিয়ার লাশ ‍উদ্ধার করা হয়েছে। তার নাম লামিয়া আক্তার অর্পিতা (২৩)। সে একটি প্রতিষ্ঠানের কল সেন্টারে চাকরি করতেন।

    সোমবার (২৭ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। এর আগে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে খিলগাঁও থানা পুলিশ নবীনবাগ ২৪৮/৯/বি নম্বর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।

    লাশটি উদ্ধারকারী খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, রবিবার দিবাগত রাতে ওই বাসার দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগানো লামিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মৃত আব্দুর রশিদ খানের মেয়ে লামিয়া। তার বড় বোন মানসুরা আক্তার মাঈশা জানান, এক বছর আগে সাইফ নামে এক যুবককে বিয়ে করেন লামিয়া। এরপর থেকে ওই বাসায় ভাড়া থাকতেন। কল সেন্টারে চাকরি করতেন তিনি। গতকাল রবিবার সকাল থেকে তাকে ফোন দিলেও তা রিসিভ করছিলেন না। একপর্যায়ে রাত সাড়ে দশটার দিকে তার বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে তখন পুলিশের খবর দেন। পরবর্তিতে পুলিশ গিয়ে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে।

    তিনি জানান, ঘটনার আগ থেকে তার স্বামী সাইফকে কোথাও পাওয়া যায়নি। এখন পর্যন্ত ফোনে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    This corporation works closely with Adept Revenue, and this produces its sequence out of competitive You-against programs

    This really is a special of good use choice if you would like to access their casino programs using...