More

    চাচীর সঙ্গে পরকীয়া, ভাতিজাকে পিটিয়ে হত্যা

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট : চাচির সঙ্গে পরকীয়ার ঘটনায় খুন হয়েছে ভাতিজা রাজু মিয়া (২১)। রাজু পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক। জানা যায় মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা ইউনিয়নের আপার কাগাবালা (সাতবাক) গ্রামে চাচির সঙ্গে পরকীয়ার জেরে ভাতিজা রাজু মিয়াকে পিটিয়ে হত?্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। আটক দুইজনই রাজুর চাচা।  পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্য প্রবাসী জাহাঙ্গীর মিয়া (৩৫)’র স্ত্রীর সঙ্গে ভাতিজা রাজু মিয়ার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে মধ্যপ্রাচ্য থেকে জাহাঙ্গীর মিয়া ও তার ছোট ভাই জাকির মিয়া (৩২) সম্প্রতি দেশে আসেন। তারা বাড়িতে না গিয়ে মৌলভীবাজার শহরের একটি হোটেলে অবস্থান করেন। গত বুধবার দুপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পার্শ্ববর্তী এলাকা বিন্নিগ্রামে যান। ওখান থেকে মুঠোফোনে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নেয়ার কথা বলে ডেকে নেন রাজু মিয়াকে।

    এ সময় ওই দুই চাচা মিলে রাজুকে রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত অবস্থায় মাটিতে ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা থাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তার মৃত্যু হয়। নিহত রাজু আপার কাগাবালা (সাতবাক) গ্রামের হাদিস মিয়ার পুত্র। জাহাঙ্গীরের শ্বশুরবাড়ি একই ইউনিয়নে তাদের গ্রামের পার্শ্ববর্তী বিন্নিগ্রামে। প্রায় ৯ বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। তাদের ৫ ও ৭ বছরের দুটি ছেলে সন্তান রয়েছে। খুনের শিকার রাজু মিয়া জাহাঙ্গীর ও জাকিরের চাচাতো ভাইয়ের ছেলে। তারা একই গ্রামে পাশাপাশি বাড়িতে বসবাস করেন। পরকীয়ার অভিযোগে অভিযুক্ত মহিলার (চাচি) স্বামী জাহাঙ্গীর মিয়া ও তার ভাই জাকির মিয়া আরব আমিরাত (দুবাই) প্রবাসী। মৌলভীবাজার মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে জানান, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Be involved in some lighter moments challenges and you can objectives in return for advantages

    If this is a gaming webpages for your https://hrvatska-lutrija-hu.com/ requirements, strike the on the-page banners and get been now....