More

    কলাপাড়ায় প্রকাশ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১০ লাখ টাকা ছিনতাই

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় আরপিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রে জনবল সরবরাহকারী শিহাব উদ্দিনের দশ লাখ টাকা ছিনতাইকারীচক্র নিয়ে গেছে। কলাপাড়া থেকে ধানখালী যাওয়ার পথে চলন্ত মোটরসাইকেল থামিয়ে চিহ্নিত একটি সন্ত্রাসীচক্র দিনের বেলা শিহাবের এ টাকা নিয়ে গেছে। তিনদিন আগে গত বুধবারের এ ঘটনায় (আজ) শনিবার ৪ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। শিহাব জানান, ব্যাংক থেকে টাকা তুলে মোটরসাইকেল যোগে ধানখালী যাওয়ার পথে বিকেল সোয়া তিনটার সময় মোল্লার বাজার থেকে উত্তর দিকে সড়কে আটকে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। মামলায় ধানখালীর লোন্দা গ্রামের মামুন হাওলাদার, আলীমুন রাজীব ওরফে এডওয়ার্ড মৃধা, সোহেল ফকির ও মইন প্যাদাকে এ ছিনতাইয়ের সঙ্গে সরাসরি জড়িত থাকায় এদের কে মামলায় আসামি করা হয়েছে। কলাপাড়া থানার ওসি মোঃ জসীম জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wildies Support Bot contre Agent Humain

    Sommaire1. Premiers Pas : Comment Accéder au Support Wildies2. Le Bot de Support : Avantages et Limites3. L'Agent Humain...