More

    তাপপ্রবাহ থাকবে আরও কয়েকদিন

    অবশ্যই পরুন

    ডেস্ক রিপোর্ট:  এ মুহূর্তে দেশের অন্তত ৪০ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
    আজ রবিবার (৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দিয়েছে দেশের আবহাওয়া অধিদপ্তর।

    এক বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানানো হয়েছে, এই সময় সারা দেশে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে থাকতে পারে শুষ্ক অবহাওয়াও।

    আবহাওয়ার পূর্বাভাসের সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে।

    দেশের অন্তত ৪০ জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগসহ রাজশাহী, পাবনা, বগুড়া, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

    আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

    ঢাকায় বাতাসের গতি ও দিক নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ ৮ থেকে ১২ কিলোমিটার।

    সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২ শতাংশ।

    ঢাকায় ররিবার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে, সোমবার ঢাকায় সূর্যোদয় হবে ৫টা ৪৩ মিনিটে।

    পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

    আবহাওয়া অধিদপ্তর জানায়, রবিবার সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয় চাঁদপুরে।

    শনিবার দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়।

    রবিবার দেশের সর্বনিম্ন ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁর বদলগাছীতে

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Бразино777 приложение: мобильный азарт в вашем кармане

    Бразино777 приложение: мобильный азарт в вашем кармане Современные игроки все реже привязаны к стационарным компьютерам. Именно поэтому мобильная версия казино...